নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাত পোহালেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। ভোটগণনার ঠিক আগে চাঞ্চল্য নোয়াপাড়ায়। ডাস্টবিন থেকে ভিভিপ্যাট স্লিপ উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা। ঘটনাকে ঘিরে সরব হয়েছে বাম শিবির।
নোয়াপাড়া ও মধ্যমগ্রাম বিধানসভার সংযোগস্থলে সুভাষনগর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ডাস্টবিন থেকে উদ্ধার হয় একাধিক ভিভিপ্যাট স্লিপ। রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়, বিশেষত গণনার কয়েক ঘণ্টা আগে এমন ঘটনা সামনে আসায় উদ্বেগ বাড়ছে। উদ্ধার হওয়া স্লিপগুলির মধ্যে গার্গী চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য ও অর্জুন সিংয়ের নাম দেখা গেছে।
এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন মহম্মদ সেলিম। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'বজ্র আটুনি – ফস্কা গেরো!' অন্যদিকে, নোয়াপাড়ার সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ' যে সমস্ত ভিভিপ্যাট পড়ে রয়েছে তার মধ্যে আমাদেরটাই সবথেকে বেশি রয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমরা অবিলম্বে অভিযোগ জানাবো। দিল্লির নির্বাচন কমিশন পর্যন্ত আমরা বিষয়টি নিয়ে যাব।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের