নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - এলাকার বহু চর্চিত তৃণমূল নেতা জাহাঙ্গির খান। সোমবার তাকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার জাহাঙ্গির খানকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত অভিযুক্তকে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
সূত্রের খবর, ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের কোনও আইনজীবী জাহাঙ্গির খানের পক্ষে সাওয়াল করেননি। পরে সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে নিযুক্ত এক আইনজীবী তার পক্ষে আদালতে উপস্থিত হন। একইসঙ্গে জামিনের আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয়।
এই ঘটনা প্রসঙ্গে ফলতার বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী তথা আইনজীবী দেবাংশু পাণ্ডা বলেন, "মহামান্য বিচারক সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্তের বিরুদ্ধে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে"।
প্রসঙ্গত, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের রয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে ভয় দেখিয়ে লুটপাট, মারধর, সন্ত্রাস সৃষ্টি এবং খুনের মামলা। এছাড়াও, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একাধিক মামলাতে তার নাম রয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি।
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...