নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা নিরপেক্ষ থাকার দাবি নিয়ে নতুন রাজনৈতিক সংঘর্ষের আভাস। নন্দীগ্রামে ডায়মন্ডহারবার মডেল নীতির দাবি ওঠার মধ্যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে সোনাচূড়া ও রেয়াপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যশিবির চালু। নির্বাচনের আগে নন্দীগ্রামে স্বাস্থ্যশিবিরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরে নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা শুরুকে কেন্দ্র করে আঞ্চলিক চাপ বাড়ছিল। স্থানীয় তৃণমূল নেতারা ডায়মন্ডহারবার মডেল অর্থাৎ বিনামূল্যে ও ব্যাপকস্বাস্থ্যপরিষেবা চালুর আর্জি করেছিলেন। সেই প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তড়িঘড়ি সোণাচূড়া শহীদ মিনার ও রেয়াপাড়া এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প চালু করেন। শিবিরে উপস্থিত ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারও।
এই ক্যাম্প নিয়ে শুভেন্দুর দাবি, '২০০৯ সাল থেকে আমরা বিনামূল্যে স্বাস্থ্যপরিষেবা দিয়ে আসছি। নন্দীগ্রামে ডায়মন্ডহারবার মডেল দাবি করা হচ্ছে কিন্তু লোকেরা ওগুলো চায় না; অনেকটাই সাজানো। ভুয়ো ডাক্তার আনা, এক্সপায়ারি ওষুধ দেওয়া এসব চলবে না।' তিনি আরও আক্রমণ করে বলেন, 'চুরির পয়সা আছে, সেটা দিয়ে করবে রোগীর জন্য কাজ করতে হলে খোলামেলা, স্বচ্ছ ও নিয়মমাফিক কাজ করুন।'
SIR ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে একাধিক জায়গায় BLO দের মধ্যে তৃণমূল যোগ দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, ' নির্বাচন কমিশন তো রিপোর্ট চাইছে কিন্তু রিপোর্টে বলছে তৃণমূল করে না। আমরা নজর রাখছি ব্যবস্থা নেবো। সমস্ত হিন্দু বুথে BLO দের সুরক্ষা দেওয়া হবে। নির্বাচন কমিশন যা ফাঁদ করেছে তাতে বেরোতে পারবে না। রাজ্যে ৫০% SIR কার্যকর হলেই তৃণমূল থাকবে না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের