নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক কড়াকড়ির বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ডায়মন্ড হারবারে রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে আরও একবার সেই অবস্থান স্পষ্ট করলেন তিনি। আর জি কর কাণ্ডের তদন্ত থেকে শুরু করে কাটমানি, তোলাবাজি, ভোট-পরবর্তী হিংসা একাধিক স্পর্শকাতর ইস্যুতে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। বিশেষ করে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি আদায়, হকার ও অটোচালকদের কাছ থেকে তোলা তোলার অভিযোগে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনও প্রকল্পে সুবিধা পেতে গিয়ে যদি সাধারণ মানুষকে টাকা দিতে হয়ে থাকে, তাহলে নতুন করে অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, 'মানুষের প্রাপ্য পরিষেবা পেতে কাউকে টাকা দিতে হবে না। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতেই চলবে।'
শুধু আর্থিক দুর্নীতিই নয়, ভোট-পরবর্তী হিংসা ও মহিলাদের উপর অত্যাচারের ঘটনাতেও নতুন করে অভিযোগ দায়েরের সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, অতীতে ভয় বা চাপের কারণে অনেকে অভিযোগ জানাতে পারেননি। এবার তাদের পাশে দাঁড়াবে সরকার। পুলিশকে সংবেদনশীল ও দ্রুত পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হ
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের