নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষ্যে গোটা দেশজুড়ে যেখানে শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে , ঠিক সেই দিনে উঠে এল এক অনন্য দৃষ্টান্ত জগন্নাথ সরকারের হাত ধরে। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন , তিনি পেশায় একজন আদর্শ শিক্ষকও। নিজের বাড়িতেই চালাচ্ছেন একটি স্কুল। যেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন।

সূত্রের খবর , রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি শান্তিপুর আড়পাড়ায় নিজের বাড়িতেই চালাচ্ছেন একটি স্কুল। সেখানে প্রায় ৪০ জন ছাত্রছাত্রী রয়েছে। নিয়মিত ক্লাস নেন ছজন শিক্ষক শিক্ষিকা। তবে সময় পেলেই সাংসদ নিজেও ক্লাসে যোগ দেন। স্কুলটি মূলত তার নিজের অর্থেই পরিচালিত হয়। গ্রামের অধিকাংশ পরিবার টিউশন ফি দিতে পারেন না। তবুও পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হন না কোনো শিশু। সাংসদীয় দায়িত্ব সামলানোর পাশাপাশি শিক্ষার আলো পৌঁছে দিতে তার এই নিরলস চেষ্টা নজর কেড়েছে সকলের। ছাত্রছাত্রীদের শরীরচর্চার বিরতিতেও তাকে পড়াতে দেখা যায়।

জগন্নাথ সরকারের কথায়,"এটি একটি ব্যাক্তিগত উদ্যোগ। আমি রাজনীতি খুব একটা পছন্দও করতাম না। সমাজসেবা করতাম পরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সঙ্গে যুক্ত হয়ে যায়। এটা আমার ছোটবেলার স্বপ্ন। যা আজও আমি আগলে রেখেছি । আগে আড়াইশো জন ছাত্রছাত্রী পড়াশোনা করতো আমার কাছে। কিন্তু এর ওপর সেই সময় সব দল মিলে অত্যাচার করেছিল। ভাংচুর করে আমার বানানো এই প্রতিষ্ঠানকে নষ্ট করে দিলেও , আমি বাড়িতে এটাকে প্রাইমারি ব্যাবস্থার মধ্যে টিকিয়ে রেখেছি। আগামীদিনে একটা সফল স্কুল নির্মাণের চিন্তাভাবনা রেখেছি।

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের