নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মহালয়ার পুণ্য তিথিকে কেন্দ্র করে রবিবার জেলায় জেলায় গঙ্গার ঘাট গুলোতে উপচে পড়া ভিড় ছিলো চোখে পড়ার মতো। পূর্ব মেদিনীপুর , বাঁকুড়া , নদীয়া ইত্যাদি জায়গায় মানুষ গঙ্গার ঘাটে আসেন তর্পন করতে। পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করে শুরু হয় দেবীপক্ষের সূচনা।

সূত্রের খবর , রবিবার মহালয়ার পূর্ণ দিনে পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনার মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। এই বিশেষ দিন উপলক্ষে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রূপনারায়ণ নদের গৌরাঙ্গ ঘাট , কালী মন্দির ঘাট , কাঠচড়া ঘাট সহ কুম্ভেশ্বরী ঘাটে ভোর থেকেই তর্পণ করার জন্য ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ।

নদীঘাটে এই তর্পণের চিত্র ছিল চোখে পড়ার মতো। ভোরের শান্ত পরিবেশে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় মানুষ নিমগ্ন ছিলেন তর্পণে। বিপুল জনসমাগম সামলাতে। এমনকি কোনওরকম দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ঘাটগুলিতে মোতায়েন ছিল কড়া পুলিশি নিরাপত্তা।

অন্যদিকে , একই চিত্র দেখা গেলো বাঁকুড়াতেও। পিতৃতর্পণ ও দেবীপক্ষের শুভ সূচনায় এদিন গঙ্গার ঘাট গুলোতে দেখা গেলো মানুষের ঢল। ইন্দাস ব্লকের সোমসার ঘাটে সকাল থেকেই বহু মানুষের ভিড় লক্ষ করা যায় , যেখানে ভোর থেকে নদীর তীরে জলদান , পিণ্ডদান সহ তর্পণ করছেন অনেকে।

এদিন নদীয়ার গঙ্গার ঘাটের ভিরও ছিলো চোখে পড়ার মতো। নদীয়ার বিভিন্ন গঙ্গার ঘাটে , বিশেষ করে শান্তিপুর বড়বাজার ঘাটে সকাল থেকেই সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন তর্পন করার জন্য। অনেকেই ব্রাহ্মণের সহায়তায় আচার মেনে তর্পণ করেন , যা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা সহ মঙ্গল কামনার প্রতীক।

মানুষের এই ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপুর থানার তরফে বিভিন্ন ঘাটে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী , যাতে কেউ যানবাহন নিয়ে ভিতরে প্রবেশ না করে বা অতিরিক্ত গভীর জলে না নামে। প্রশাসনের এই তৎপরতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে মহালয়ার তর্পণ পর্ব।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের