নিজস্ব প্রতিনিধি , আগরতলা - ১১ বছরের দাম্পত্য জীবনে বিরাট ধাক্কা খেলেন রাজমিস্ত্রি প্রদীপ দেবনাথ। ডাক্তার দেখানোর নাম করে দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে পলাতক স্ত্রী মাম্পি দেবনাথ। বহু খোঁজাখুঁজির পর মেলঘর থানার সামনে ধন্যে দেন অসহায় বাবা। ঘটনায় ভীষণই ভেঙে পড়েছেন তিনি। ১০ বছরের একটি মেয়েও রয়েছে তার।
সূত্রের খবর , ঘটনাটি মেলাঘর থানার তক্সাপাড়া এলাকার। গত বৃহস্পতিবার ডাক্তার দেখানোর নাম করে শিশুকে নিয়ে বেরোনোর পর আর ঘরে ফেরেনি প্রদীপ বাবুর স্ত্রী। অনেক খোঁজাখুঁজির পর সুরাহা না হওয়ায় থানার সামনে গিয়ে অঝোরে কাঁদতে শুরু করেন। পুলিশের কাছে গুরুত্বপূর্ণ একটি তথ্যও দিয়েছেন প্রদীপ। বেশ কয়েকদিন ধরেই নাকি স্ত্রী পরপুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন। পুলিশের হাতে একটি কল লিস্টের প্রমাণও তুলে দেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রদীপ বাবু বলেন , " আমিও স্ত্রীর সঙ্গে যেতে চেয়েছিলাম। তখন বলল আমাকে যেতে হবেনা তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে চলে আসবে। সেই যে বেরোলো এখনও ফেরেনি। আমি ভাবতেও পারিনা যে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল ওর। কাজ করে এসে ৯টায় আমি ঘুমিয়ে পড়তাম। কি হচ্ছে আমি জানতেও পারতামনা। তবে এই পরিণতি হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি আমার সন্তানকে যেন খুঁজে দেওয়া হয়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের