নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল জাতীয় সড়কে, আচমকাই পিছন থেকে সজোরে ধাক্কা দেয় দ্রুতগামী লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের,আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দীঘা-নন্দকুমার জাতীয় সড়কের হেঁড়িয়ার কাছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হাওড়া থেকে দীঘা যাওয়ার পথে একটি বেসরকারি বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জাতীয় সড়কের ধারে বাসটি দাঁড় করিয়ে মেরামতির কাজ চলছিল। সেই সময় দ্রুত গতিতে আসা একটি লরি বাসটির পিছনে ধাক্কা মারে। ধাক্কায় বাসের মধ্যে, বাসের পাশে থাকা কয়েকজন গুরুতর জখম হন, তাদের মধ্যে চার জনের ঘটনা স্থলেই মৃত্যু হয়। ২ জন আশঙ্কা জনক অবস্থায় হেঁড়িয়া হাসপাতালে ভর্তি রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার কাজের পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ যানবাহন সরিয়ে, জাতীয় সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
দুর্ঘটনায় মৃত একজনের বন্ধু দিলীপ আদক বলেন , ' হাওড়া থেকে দীঘা যাচ্ছিলো, বাস সারাতে দাঁড়িয়েছিল রাস্তার ধারে। সেখানে ছিল ড্রাইভার, হেল্পার, বাসের মালিক, যে সারাচ্ছিলো সে, আর কিছু লোকজন। তারপর লরিটা বাসটাকে ধাক্কা মারে। আমার বন্ধু ছাড়া আরও তিনজন ঘটনাস্থলেই মারা যায়। ২ জন মৃত্যুর সঙ্গে লড়াই করছে '।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের