নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - বিদ্যুতের বকেয়া বিল মেটাতে গিয়ে সর্বস্ব হারাতে হল এক আদিবাসী বৃদ্ধ দম্পতিকে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এক লক্ষ টাকারও বেশি বিদ্যুৎ বিল মেটাতে নিজের ৯ শতক জমি বিক্রি করতে এবং আরও কিছু জমি লিজ দিতে বাধ্য হয়েছেন দরিদ্র কৃষিজীবী আদিবাসী বৃদ্ধ। প্রশ্ন উঠছে বিদ্যুৎ দফতরের বিল নির্ধারণ পদ্ধতি এবং আদায় প্রক্রিয়া নিয়ে।

স্থানীয় সূত্রের খবর, কুমারগঞ্জ ব্লকের বড়িপুকুর এলাকার বাসিন্দা বিশান হেমরম ও তার স্ত্রী সীতা বাস্কে। ১০ বছর আগে ইন্দিরা আবাস যোজনায় পাওয়া দুটি টিনের ঘরেই কোনও মতে দিন কাটে তাদের। আজও সেই ঘরে নেই প্লাস্টার, নেই খাট বা চৌকি। চরম শীতের রাতেও মেঝেতে চাদর পেতে ঘুমোতে হয় বৃদ্ধ দম্পতিকে। প্রায় এক বছর ধরে তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছিল বিপুল পরিমাণ বকেয়া বিলের কারণেই সংযোগ কেটে দেওয়া হয়েছে। গত পাঁচ বছরের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৭৩ হাজার টাকা। তার সঙ্গে সুদ বাবদ আরও ৩৫ হাজার টাকা যোগ করে মোট দাবি করা হয় এক লক্ষ সাত থেকে আট হাজার টাকা। আর্থিক সংকটে পড়ে মঙ্গলবার ৯ শতক জমি বিক্রি করে এবং আরও কিছু জমি লিজ দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা জোগাড় করেন তারা। ওই দিনই তারা বিদ্যুৎ অফিসে গিয়ে টাকা জমা দেন।

বিশান হেমরম জানিয়েছেন, "এর আগে একাধিকবার বিদ্যুৎ দফতরের কর্মীরা এলাকায় এলেও বিল তুলতে পারেননি। আমাদের বলেছিল মিটারে সমস্যার কারণে বিল নির্ধারণ করা যাচ্ছে না। আমাদের থেকে প্রায় এক লক্ষ তিন হাজার টাকা নেওয়া হয়েছে। তবে তিনটি রসিদ মিলিয়ে মোট অঙ্ক দাঁড়াচ্ছে ৯৮,৩৪০ টাকা। ফলে বাকি প্রায় পাঁচ হাজার টাকা কোথায় গেল, তা জানি না। বাড়িতে মাত্র ২ টি বাল্ব জ্বলত আর একটি টিভি চলত, সেখানে পাঁচ বছরের বিদ্যুৎ বিল ৭৩ হাজার টাকা কীভাবে হল? সমস্ত টাকা জমা দেওয়ার পর মঙ্গলবার বিকেল নাগাদ বাড়িতে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের