নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - দীপাবলি মানেই আলোর উৎসব। চারিদিকে শব্দ বাজি। আর এই আলোর উৎসব সবচেয়ে বেশি অবহেলিত হয় অবলা জন্তুরা। কুকুরদের গায়ে ফাটানো হয় বাজি। এই নৃশংসতার হাত থেকে কুকুররা কিছুটা হলেও রক্ষা পেয়েছে। তবে কজনকে আর সঠিকপথে চালনা করা যায়। দীপাবলিতে কুকুরদের উদ্যেশ্যে প্রতিবছর উত্তরবঙ্গ সহ নেপালে পালিত হয় কুকুর তিহার। এবছর তার অন্যথা হল না।
দীপাবলির দিন শুধু মানুষ নয় , কুকুরদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উৎসবের দিন কুকুরদের গলায় ফুলের মালা পরিয়ে সাজানো হয়। কপালে লাগানো হয় তিলক , খাওয়ানো হয় সুস্বাদু খাবার। পশুদের প্রতি সহানুভূতি দেখানোর এক মন ভালো করা উদযাপনে, শিলিগুড়ির অ্যানিমেল হেল্পলাইন সংস্থা সোমবার তাদের পথকুকুর উদ্ধার কেন্দ্রে কুকুরদের সম্মান জানাতে কুকুর তিহার পুজো পালন করেছে। দিওয়ালির সময় পশুপ্রেমীদের দ্বারা উদযাপিত একটি ছোট্ট উৎসব।
অ্যানিমেল হেল্পলাইনের প্রতিষ্ঠাতা প্রিয়া রুদ্র বলেন, " কুকুর তিহার পালন করা হল। আমরা প্রতি বছর খুব জাঁকজমকের সাথে এটি উদযাপন করি। কুকুর তিহার আমাদের জন্য খুব বিশেষ। কারণ এই পশুরা আহত ও খারাপ অবস্থায় আমাদের কাছে আসে। আমরা তাদের সেবা করে সুস্থ করে তুলি। তাই, এরা আমাদের জন্য খুব স্পেশাল। যখন ওরা আমাদের কাছে আসে, তখন খুব ভয় পেয়ে থাকে, কিন্তু এখানে খাবার ও ভালোবাসা পেয়ে ওরা বদলে যায়। শুধু তাই নয় খুব আদুরে হয়ে ওঠে। আমরা ওদের জন্মদিন জানি না, তাই ওদের জন্য একটা বিশেষ দিন থাকা উচিত; যেমন উৎসবগুলো আমাদের মানুষের জন্য বিশেষ।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের