694a5b0f82bdf_WhatsApp Image 2025-12-23 at 04.02.36
ডিসেম্বর ২৩, ২০২৫ দুপুর ০২:৩৪ IST

দীর্ঘ অপেক্ষার অবসান , হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে তিন দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রায় তিন বছর পর অবশেষে ন্যায়বিচার। হাঁসখালি গণধর্ষণ ও খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল রানাঘাট আদালত। মঙ্গলবার বিচারক এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তৎকালীন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের এই রায়ে স্বস্তি ফিরেছে নির্যাতিতার পরিবারের।

২০২২ সালে নদীয়ার হাঁসখালিতে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। অভিযোগ, জন্মদিনের পার্টির নাম করে এক নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় কিশোরীর। এমনকী, ঘটনার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে কোনও ডেথ সার্টিফিকেট ছাড়াই মৃতদেহ দাহ করা হয় বলেও অভিযোগ উঠে। এই ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিল।

প্রথমে রাজ্য পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও পরে হাইকোর্টের নির্দেশে সিবিআই ঘটনার তদন্তের দায়ভার নেয়। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণের পর রানাঘাট আদালতে বিচারপর্ব শুরু হয়। গত সোমবার মামলায় মোট ৯ জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। মঙ্গলবার সেই দোষীদের সাজা ঘোষণা করা হয়। বিচারক সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিককে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন। পাশাপাশি তৎকালীন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

আসামি পক্ষের আইনজীবী আইনজীবী দিলীপ পোদ্দার জানান, ' ঘটনায় ১০ তারিখ পুলিশ FIR নেয় আর ১৩ তারিখ তদন্ত সিবিআইয়ের হাতে যায়। এর মাঝে যে কদিন সাক্ষী বা গোপন জবানবন্দি নেওয়া হয় সেখানে কোথাও প্রভাকরের নাম আসেনি। আদালতে এই মামলায় ২৮ জন সাক্ষী ছিল, যদিও সিবিআই এই মামলায় ৭৩ জন সাক্ষীর কথা বলেছিল। কিন্তু আদালতে ২৮ জনকে হাজির করে। এমনকি, ফরেনসিকে গণধর্ষণের পর যে জামাকাপড় রাখা হয়েছিল সেখান থেকেও কারোর বীর্য পাওয়া যায়নি।'

আইনজীবীর পক্ষ থেকে আরও জানানো হয়, ' নির্যাতিতার মা ঘটনার ৫ দিন পর FIR করে, তখন সে জানায় যে তিনি মানসিক ভাবে বিপর্যস্ত থাকায় সে FIR করতে পারেনি। কিন্তু সিবিআই আদালতে জানায় যে ভয় পাওয়ার কারণে তিনি FIR করতে পারেনি। এবার কোনটাকে ঠিকভাবে নেওয়া হবে। এই ঘটনায় অসংখ্য ছোটখাটো তথ্য রয়েছে যেগুলো সামনে আসেনি। কিন্তু আদালত যেহেতু রায় দিয়েছে সেই রায় আমাদের মেনে নিতে হবে।'

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের