নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মদের আসরেই খুন দিনমজুর। ঘটনাটি ঘটে দেগঙ্গায়। অভিযোগ , মদের আসরে শুরু হয় বচসা। আর তার জেরেই খুন হয় ওই দিনমজুর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।
সূত্রের খবর , শনিবার সকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকায় রক্তাক্ত অবস্থায় এক দিনমজুরের দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তির নাম বাবলু করমকার। তার দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশের তরফে জানানো হয়।
স্থানীয় সহ পারিবারের তরফে জানানো হয় , বাবলু করমকার প্রায়ই নিজের বাড়িতে মদের আসর বসাতেন। শুক্রবার রাতেও তার বাড়িতে কয়েকজন বহিরাগতকে দেখা গিয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের। এরপর থেকেই বাবলুকে আর দেখা যায়নি। শনিবার সকালে বাড়ির সামনেই তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে দেগঙ্গা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান , মদের আসরে কোনো বচসা থেকে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাস্থল থেকে একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে , ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এমনকি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঘটনার পেছনে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের