নিজস্ব প্রতিনিধি , হুগলী - কালীপুজোর প্যান্ডেল খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর সম্মুখীন হন এক কর্মী। উত্তরপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। সেই ঘটনার এক সপ্তাহ পার। এখনও খোলা হয়নি প্যান্ডেল। যাতায়াত বিঘ্নিত হওয়া সহ আরও নানান সমস্যার সম্মুখীন হওয়ায় তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। প্যান্ডেল বিশালাকার হওয়ায় একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ।

রাস্তায় নেই আলো। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বহুদিন। এখনও অবধি কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। একটু বৃষ্টি হলেই সেই রাস্তায় জল জমে যায়। একদিকে জমা জল অন্যদিকে অন্ধকার , এছাড়া রাত বাড়লেই মদ্যপদের অত্যাচার বেড়েই চলেছে এলাকায়। মহিলারা রাত হলেই বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না। এলাকাবাসীদের দাবি খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
ডেকোরেটর্স মালিক বলেন , "প্যান্ডেল খোলা নিয়ে প্রশাসন সহ কর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। খুব শীঘ্রই প্যান্ডেল খোলার ব্যবস্থা করা হবে। আসলে সব প্যান্ডেলের সঙ্গেই বিদ্যুতের যোগসূত্র থাকে। পাশেই বৈদ্যুতিক বোর্ড তার সবই থাকে। আমরা বুঝতে পারিনি এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে। মৃত্যের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সমস্ত আলোচনা হয়ে গেছে।"

পুজো কমিটির এক কর্তা জানান , "নিজের দক্ষতা দেখানোর জন্য বারবার বারণ করা সত্ত্বেও প্যান্ডেল বেয়ে ওপরে উঠে যায়। হঠাৎ পা ফস্কে যাওয়ায় পরে একটা বিদ্যুতের বক্স ধরে ফেলে। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। দমকল কর্মী , পুলিশ , CESC থেকেও লোক আসে। এরপর থানায় গিয়ে বোঝাপড়া করে ক্ষতিপূরণ বাবদ মৃতের পরিবারকে সাড়ে তিন লক্ষ টাকা দেওয়া হবে। স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে পুজো কমিটি সহ , ডেকরেটের্স কর্তৃপক্ষ সকলে একসঙ্গে তাঁর পরিবারকে আজ সন্ধেবেলায় এই টাকা তুলে দেব।"
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা