নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে পাশাপাশি মানুষকে সচেতন করতে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজন করা হলো বিশেষ শিবির। শিলিগুড়ি পুরসভা , নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার , মাটিগাড়ার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্থানীয় সূত্রের খবর , শিবিরে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের কর্মীরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের বোঝান , কীভাবে বোঝা যায় একজনের ডেঙ্গু হয়েছে কিনা , কোন ধরনের জলে ডেঙ্গুর মশা জন্ম নেয়। ডেঙ্গুকে কিভাবে পরাজিত করা যায় , কীভাবে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব , কোন কোন পদক্ষেপে ডেঙ্গুর বাহক মশা জন্মাতে পারে না। সাধারণ মানুষ যে বিষয়টি সহজে বুঝতে পারেন না , সেটি প্রদর্শনের মাধ্যমে স্পষ্ট করে তোলা হয়। পাশাপাশি , রামকিঙ্কর হলের দেওয়ালে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক পোস্টারও টাঙানো হয়।
আয়োজকরা জানান , এমন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে স্কুল স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ বাড়ানোই মূল উদ্দেশ্য। আলোচনা চলাকালীন শিলিগুড়ি ও আশপাশের বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র-ছাত্রীরা সক্রিয়ভাবে অংশ নেয়। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের