নিজস্ব প্রতিনিধি , হুগলী - সারা দেশজুড়ে পালিত হচ্ছে সিদ্ধিদাতা গণেশ পুজো। সাধারণ মানুষের সঙ্গে গণেশ পুজোয় অংশ নেয় হুগলী জেলা তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ। তাকে সকাল থেকেই সাধারণ মানুষের সঙ্গে পুজোয় বসতে দেখা যায়। হুগলী জেলার বিভিন্ন প্রান্তে মহাসমারোহে শুরু হয়েছে গণেশ বন্দনা। ঢাকের আওয়াজ আর মন্ত্রোচ্চারণে মেতে উঠেছে শহর থেকে গ্রাম।

সূত্রের খবর , জেলার বিভিন্ন পুজো মণ্ডপে উদ্বোধন করেছেন তৃণমূল নেতৃত্ব। হুগলী জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন একাধিক স্থানে গণেশ পুজোর উদ্বোধন করেন। বৈদ্যবাটি এলাকায় বিভিন্ন পুজোর উদ্বোধন করতে উপস্থিত ছিলেন পুরপ্রধান পিন্টু মাহাতো। আবার জেলার বহু জায়গায় পুজোর উদ্বোধন করেছেন শ্রমিক নেতা মনোজ চক্রবর্তীও।পুজো উপলক্ষ্যে সর্বত্র বাজতে শুরু করেছে “গণপতি বাপ্পা মরিয়া” ধ্বনি। উৎসবকে কেন্দ্র করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে।
পুজোমঞ্চে উপস্থিত হয়ে তৃণমুল নেতা সুবীর ঘোষ বলেন,“আমাদের বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আমরা সমস্ত উৎসবই সমানভাবে পালন করি। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সারা বছর মানুষের পাশে থাকি। আজকের গণেশ পুজোতেও আমরা মানুষের সঙ্গে আছি। ভগবানের কাছে প্রার্থনা, বাংলা সহ গোটা দেশের মানুষ ভালো থাকুক, সকলের মঙ্গল হোক।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের