নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ধানের বস্তা বোঝাই ট্রলার উল্টে মর্মান্তিক দুর্ঘটনা পাথর প্রতিমায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার পাথর প্রতিমার অচিন্ত্যনগরে। ট্রলারে থাকা কয়েকশো ধান ভর্তি বস্তা নদীতে তলিয়ে যায়। খেয়া ঘাটের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভারসাম্য হারিয়ে ট্রলারটিও নদীতে আংশিকভাবে ডুবে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

স্থানীয় সূত্রের খবর , বৃহস্পতিবার সন্ধ্যায় ‘মা বিশালাক্ষী’ নামের ট্রলারটিতে শতাধিক ধান ভর্তি বস্তা তোলা হচ্ছিল। ধানগুলো রায়দিঘি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার কথা ছিল। বোঝাইয়ের পর খেয়া ঘাটের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই অতিরিক্ত ওজনের কারণে ট্রলারটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। ঘটনার সময় ট্রলারের উপরে থাকা সকলেই দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন।
তবে ধান ভর্তি সমস্ত বস্তা নদীর জলে পড়ে যায়। ঘটনায় কোনও প্রাণহানি না হলেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ধান ব্যবসায়ীরা। নদীতে ভাটা পড়লে ইতিমধ্যে কিছু ধানের বস্তা উদ্ধার সম্ভব হয়েছে। তবে এখনও বহু বস্তা নদীর জলে ডুবে রয়েছে। ভাটার সময় ফের উদ্ধারকাজ চালানো হবে বলে জানা গেছে।

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের