নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যার দেওরকে। এই রহস্যজনক মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেনিয়াগ্রাম হাসপাতাল থেকে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রের খবর, আলম সেখ (৪৬) ফরাক্কার জোড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা। ফরাক্কা এনটিপিসিতে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। রবিবার রাতে পাইপ সংক্রান্ত কাজের জন্য অ্যাসপন্ডের দিকে যাচ্ছিলেন আলম সেখ। সেই সময় পুরনো শত্রুতার কারণে কয়েকজন দুষ্কৃতী তাকে পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে দেখে মুখ, গলা সহ পেটে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
মৃতের ভাই কবির সেখ জানিয়েছেন, " আমার দাদা রাতে কাজের জন্য বেরিয়েছিল। সেই সময়ই কয়েকজন লোক পরিকল্পনা করে ওকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। মুখ, গলা, পেটে একাধিক কোপ মারা হয়েছে তার। এটা পুরনো শত্রুতার ফল। তবে এরসঙ্গে কে বা করা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। আমরা চাই দোষীদের যথাযথ শাস্তি হোক।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের