নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আদিবাসী-সহ তপশিলি সম্প্রদায়ের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে পালিত হল গণ ডেপুটেশন কর্মসূচি। নিজেদের প্রাপ্য মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে শুক্রবার বসিরহাটে পথে নামেন আন্দোলনকারীরা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক, সামাজিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় আদিবাসী ও তপশিলি জাতি উন্নয়ন সংস্থার (NGO) উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে সংশ্লিষ্ট জনগোষ্ঠী শিক্ষা, চিকিৎসা, জীবিকা, সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চনার শিকার হচ্ছেন। সেই বাস্তব চিত্র প্রশাসনের সামনে তুলে ধরতেই এদিন অভিনব প্রতিবাদে সামিল হন অংশগ্রহণকারীরা।

মিছিলে নজর কাড়ে ধামসা-মাদলের তালে নৃত্য, এছাড়াও বিভিন্ন সংস্কৃতির উপস্থাপনা। ঢোল, করতাল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের একাংশ। পরে দুপুর প্রায় ১টা নাগাদ বসিরহাট মহকুমা শাসকের দফতরে প্রতিনিধিদল স্মারকলিপি পেশ করে। সংগঠনের বক্তব্য, সংবিধানের চেতনায় অনুপ্রাণিত হয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যানার, বার্তায় সমাজের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ এবং ইতিহাসের বিভিন্ন অধ্যায়ও তুলে ধরা হয়।

সংগঠনের এক কর্মী জানান, 'আমাদের লক্ষ্য সংঘাত নয়, সমাধান। দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলি লিখিতভাবে তুলে ধরা হয়েছে। আমরা চাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিষয়গুলি খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের