695290cc8f1c1_InShot_20251229_200101702
ডিসেম্বর ২৯, ২০২৫ রাত ০৯:৩০ IST

মানবসেবাই ভালোবাসার ধর্ম , সমাজে অমূল্য অবদানের জন্য বিশেষ পুরষ্কৃত ২ সিভিক ভলান্টিয়ার

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ধর্মের গণ্ডি ছাড়িয়ে মানবতার বন্ধনই যে সমাজ গঠনের আসল শক্তি তারই এক উদাহরণ উঠে এল সমাজসেবামূলক এক অনুষ্ঠানের মাধ্যমে। প্রাক্তন রাষ্ট্রপতি ডা. এপিজে আবদুল কালামের আদর্শকে সামনে রেখে মানবসেবা আর ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে দিনভর নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে সাধারণ মানুষের নিঃস্বার্থ সেবাকেই দেওয়া হয় সর্বোচ্চ সম্মান।

স্থানীয় সূত্রের খবর , সোমবার সকাল থেকেই বলিদাপাড়া মসজিদের পাশের মাঠে বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জঙ্গলগ্রাম থেকে বলিদাপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রোড রেস অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক যুবক যুবতী অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে সমাজের নিঃস্বার্থ সেবায় যুক্ত তিনজনকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। তাদের মধ্যে রয়েছেন বলাগড় থানার সিভিক ভলান্টিয়ার যিনি নিজের মাসিক বেতন থেকেই প্রায় ১০০ জন খুদে পড়ুয়ার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। 

অন্যদিকে নিমতা থানার সিভিক ভলান্টিয়ার অমিত সরকার আরেকজন সমাজকর্মী দরিদ্র শিশুদের জন্য নিজের হাতে জামাকাপড় তৈরি করে দেন। এছাড়াও সংবর্ধিত হন সাধারণ গৃহবধূ কাজলী বিশ্বাস, যিনি কালনা কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা এবং বর্ধমান, কালনা, হাওড়া ও শিয়ালদা স্টেশনে ভবঘুরেদের জন্য নিজে রান্না করে খাবার পরিবেশন করে থাকেন।

ট্রাস্টের পক্ষ থেকে গরিব মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, যেমন মৌলবীরা ছিলেন তেমনই স্বামী সত্যানন্দপুরী মহারাজও শিক্ষা দিয়েছেন ভালোবাসাই একমাত্র সত্য। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের সুপার ডা. অতীন মণ্ডল, চাদুরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা খাটুয়া রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা মৌসুমী মণ্ডল, চাকদহ থানার আধিকারিক অরিন্দম মুখার্জি, ট্রাস্টের সভাপতি বরকত ভাঙ্গি, সম্পাদক সাবির মণ্ডল সহ এলাকার বহু বিশিষ্টজন ও সাধারণ মানুষ।

নিমতা থানার সিভিক ভলান্টিয়ার অমিত সরকার "আমি মনে করি চেষ্টা থাকল সব কিছু সম্ভব। ছোটবেলা থেকেই খুব কষ্ট করে বড় হয়েছি। এখন আমি কাজ করে যে নূন্যতম বেতন পাই সেটা থেকেই কিছুটা সঞ্চয় করে এই বাচ্ছাদের সাহায্য করছি।

গৃহবধূ কাজলী বিশ্বাস জানিয়েছেন, "কালনা কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা এবং বর্ধমান, কালনা, হাওড়া ও শিয়ালদা স্টেশনে ভবঘুরেদের জন্য নিজে রান্না করে খাবার পরিবেশন করে থাকেন। আমি কাজটা ৮-৯ মাস আগে শুরু করেছিলাম তখন আমার কানের দুটো দুল বিক্রি করেছিলাম।এখন অনেকে আমায় সাহায্য করে।"

বলাগড় থানার সিভিক ভলান্টিয়ার জানিয়েছেন, "নাটাগর শীতলাতলা জায়গাটি সম্পূর্ণ আদিবাসী এলাকা। আমি সেখানকার বাচ্ছাদের জন্য নিজের নূন্যতম বেতন দিয়ে একটা পাঠশালা তৈরি করেছি। সেখানে তাদের পড়াশোনা শেখানোর পাশাপাশি খাওয়ানোও হয়। আমি চাই এদের সকলের মধ্যে শিক্ষার আলোয় ছড়িয়ে পড়ুক।"

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের