নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - স্কুলে যাওয়ার নাম করে বেরিয়েছিল নাবালিকা, আর ফেরত এল ক্ষতবিক্ষত দেহ হয়ে। শনিবার আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকায় ঝোপের ভেতর থেকে উদ্ধার হল তার নিথর দেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন, মুখ বিকৃত। পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করে ধর্ষণ, তারপর নৃশংস খুন হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য।

সূত্রের খবর, মৃত নাবালিকা দুর্গাপুরের গোপালমাঠ এলাকার ডিএসপি কলোনির বাসিন্দা। দশম শ্রেণির ওই ছাত্রী বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ স্কুলে যাওয়ার নাম করে আধার কার্ড নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যে নামলেও সে বাড়ি ফেরেনি। পরিবার স্কুলে গিয়ে নাবালিকার খোঁজ করলে জানা যায় সে সেদিন স্কুলেই যায়নি। পুলিশি তরফে জানানো হয়, স্কুলে না গিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে আসানসোল গিয়েছিল সে। এরপর থেকেই তার কোনো খোঁজ মিলছিল না পরিবারের কাছে।

মেয়েকে না পেয়ে থানায় নিখোঁজের ডায়রি করেছিল পরিবার। শুক্রবার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর পরিবারের অভিযোগ রাকেশ পাসোয়ান নামের আসানসোলের এক যুবক ওরফে প্রেমিকই করে খুন করেছে নাবালিকাকে। ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। এমনকি যাতে কোনোভাবেই তার দেহ শনাক্ত করা না যায়, সেকারণে নাবালিকার মুখ সম্পূর্ণভাবে ভারী কিছুর দ্বারা থেতলে দেয়া হয়। ইতিমধ্যে পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গিয়েছে।

মৃতার বাবার অভিযোগ, রাকেশই তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করেছে। তবে প্রতিবেশীদের একাংশ দাবি করেছেন , কোনো একজনের পক্ষে এমন নৃশংস কাজ করা সম্ভব নয়। নাবালিকা গণধর্ষণের স্বীকার। অবিলম্বে রাকেশসহ প্রত্যেকটি অপরাধীদের চরমতম শাস্তি হিসেবে ফাঁসির দাবি করেছেন তারা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের