68aa102775250_IMG-20250823-WA0050
আগস্ট ২৪, ২০২৫ রাত ১২:৩২ IST

ধর্ষণের পরেও নাবালিকার বাড়িতে সেটেলমেন্টের প্রস্তাব , কাউন্সিলরের কাণ্ডে উত্তাল মধ্যমগ্রাম

*ধর্ষণের পরেও নাবালিকার বাড়িতে সেটেলমেন্টের প্রস্তাব , কাউন্সিলরের কাণ্ডে উত্তাল মধ্যমগ্রাম*


নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - শহরের বুকে ঘটে গেল আবারও এক ধর্ষণের ঘটনা। মধ্যমগ্রামের নতুনপাড়া এলাকায় এক ১২ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।  ইতিমধ্যেই, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, ফের একবার খবরের শিরোনামে মধ্যমগ্রাম এলাকা। আর এবার সেখানে নতুনপাড়া এলাকায় ১২ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠছে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্বাস, বয়স ৫৫। নির্যাতিতার পরিবারের অভিযোগ, শুক্রবার  ওই নাবালিকাকে মাঠে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। নাবালিকা বাড়িতে এসে তার মাকে সবটা জানায়। এরপর বিষয়টি প্রকাশ্যে আসায় রীতিমতো ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। শুধু তাই নয়, নির্যাতিতার মা দাবি করেন, অভিযুক্ত আব্বাস সর্ম্পকে তার ভাই হয়। এরপর স্থানীয়দের পক্ষ থেকে মধ্যমগ্রাম থানায় খবর দিলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

অন্যদিকে, অভিযুক্ত আব্বাসের পরিবার এই ঘটনাটি মানতে নারাজ। তার পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরে আব্বাসকে ফাঁসানো হচ্ছে। এই প্রসঙ্গে আব্বাসের পুত্রবধূ জানান, 'খবরটা পাওয়ার পর যখন বাচ্চাটির বাবা - মাকে ডেকে পাঠানো হয় তখন তারা বলে তাদের মেয়ের সঙ্গে এরম কিছু ঘটেনি। আমাদের জমি সংক্রান্ত বিবাদের জন্য তাদেরকে ফাঁসানো হয়েছে। যেহেতু তারা গরীব তাই আমাদের কাছ থেকে টাকা হাতানোর জন্য স্থানীয় বাসিন্দারা তাদের এই বিষয় নিয়ে চাপ দেওয়ার কথা বলে। তবে যদি সত্যি এরম কিছু ঘটে থাকে তাহলে নিশ্চয় শাস্তি চাইবো।'

তবে, এই ঘটনার পর একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের দাবি, এলাকার তৃণমূল কাউন্সিলর কিশোর কুমার রায় একটি সালিশি সভা ডেকে ঘটনাটি মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন। যদিও তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ' আমি খবরটা পাওয়ার পর বলি এটা সম্পূর্ণ আইনি বিষয় পুলিশ যা করার করবে। আর এই বিষয়ে কি সালিশি সভা করব এইসব বিষয়ে কোনো সালিশি সভা হয়না। যদি আব্বাস দোষী সাব্যস্ত হন, তবে তার কঠোর শাস্তি হওয়া উচিত।'

স্থানীয়দের দাবি, অভিযুক্ত আব্বাস এর আগেও একই ধরনের ঘটনায় একবার গ্রেফতার হয়েছিলেন। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপশি পুলিশের পক্ষ থেকে ওই নাবালিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের