নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - পাহাড়ে ফের অশান্তির ইঙ্গিত। শনিবার সন্ধ্যায় বিজেপি সাংসদ রাজু বিস্তার কনভয়ে হামলার অভিযোগ উঠল। সুখিয়াপোখরির কাছে একদল দুষ্কৃতী তার কনভয়ের দিকে একের পর এক পাথর ছুড়ে মারে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, খগেন মুর্মের পর ফের পাহাড়ে হামলার শিকার বিজেপি সাংসদ রাজু বিস্ত। শনিবার ধসে ক্ষতিগ্রস্ত রিম্ভিক ও লোধামা এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ রাজু বিস্তা। পরিদর্শন শেষে ফেরার পথে সুখিয়াপোখরির কাছে তার কনভয় লক্ষ করে ছোড়া হয় পাথর। বিজেপি সাংসদের অভিযোগ, ‘আমাকে লক্ষ্য করেই পাথর মারা হয়েছিল। ভাগ্যক্রমে আমার গাড়িতে না লেগে কনভয়ের অন্য একটি গাড়িতে লাগে।’ যদিও ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পরপরই জোরবাংলো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজু বিস্তা। তিনি অভিযোগ করেন, পাহাড়ে রাজনৈতিক শান্তি ফেরানোর উদ্যোগের পরেই এই হামলা অত্যন্ত সন্দেহজনক। রাজুর কথায়, ‘যখন পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য মধ্যস্থতাকারী নিয়োগ হয়েছে, তখনই এই হামলা হয়েছে। এটা পাহাড়ের শান্তি বিঘ্নিত করার চেষ্টা।’
হামলার বিষয়টিকে নিয়ে তিনি সমাজমাধ্যমেও সরব হয়েছেন। ঘটনার নিন্দা করে তিনি লেখেন, ' ‘এ রাজ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখাতে হামলার পথই বেছে নিচ্ছে শাসকদল। কিন্তু পাথর ছুড়ে কাউকে ভয় দেখানো যায় না। পাহাড়বাসীদের এটা বুঝতে হবে। পাহাড়ের মানুষ শান্তি চায়, কিন্তু কেউ কেউ সেই শান্তি ভাঙার চেষ্টায় মেতে উঠেছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের