নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সরকারি প্রকল্পে নিম্নমানের নির্মাণের অভিযোগ তুলে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দিনহাটা ২ নম্বর ব্লকে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কর্তৃপক্ষের একাংশ যান্ত্রিক ত্রুটির অজুহাত দিলেও ক্ষোভ কমেনি এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে চৌধুরীহাট থেকে নয়ারহাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু শুরু থেকেই গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, জমে থাকা ধুলো যথাযথভাবে পরিষ্কার না করেই তার উপর তেল ঢেলে পিচের প্রলেপ দেওয়া হচ্ছে।

যার ফলে হাত দিয়েই সেই আস্তরণ সরিয়ে নিচে ধুলো দেখা যাচ্ছে বলে দাবি ওঠে। এমনকি নির্ধারিত পরিমাণের তুলনায় কম পিচ ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে। এভাবে নির্মাণ চলতে থাকলে খুব দ্রুতই রাস্তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
গ্রামবাসীদের আরও দাবি, পিচের স্তরে রোড রোলার দিয়ে সমান করার প্রক্রিয়াও ঠিকমতো করা হয়নি। বিষয়টি একাধিকবার ঠিকাদার সংস্থাকে জানানো হলেও কাজের গুণগত মানে কোনও পরিবর্তন দেখা যায়নি বলে অভিযোগ। শেষমেশ ক্ষোভে ফেটে পড়ে বুধবার এলাকার বাসিন্দারা নির্মাণ কার্য বন্ধ করে দেন।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দীপক রায় বলেন, 'বহুবার বলার পরেও দেখছি ধুলো সরানো ছাড়াই শুধু তেল মেরে পিচ ঢেলে দেওয়া হচ্ছে। তাই আমরা প্রশাসন থেকে শুরু করে বিডিও-কে বিষয়টি জানাতে যাচ্ছি। আমাদের একটাই দাবি, স্বচ্ছভাবে নিয়ম মেনে নির্মাণ হোক। সঠিকভাবে কাজ না হলে এই প্রক্রিয়া চলতে দেওয়া হবে না'।
অন্যদিকে, সুপারভাইজার মলয় জোয়ারদার জানান, 'শ্রমিকদের কিছু সমস্যার কারণে হয়তো এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ধুলো সরানোর জন্য ব্যবহৃত হাওয়া মেশিনটি কিছু সময়ের জন্য নষ্ট হয়ে গিয়েছিল, সেই কারণেই সমস্যা দেখা দিয়েছিল। আমি ঘটনাটি শুনে এখানে এসেছি। পুরো বিষয়টি তদারকি করে দেখছি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের