নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - সরকারি জমি দখল করে বেআইনিভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তরবঙ্গের ধূপগুড়ি মহকুমা হাসপাতালের নির্ধারিত সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি ক্লাবের বিরুদ্ধে। ঘটনাটি ধূপগুড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের। হাসপাতালের প্রস্তাবিত গেটের সামনেই এই নির্মাণ কাজ চলায় তীব্র বিতর্ক শুরু হয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য ২৮ কোটি ৭৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে একটি নতুন ছয়তলা ভবন নির্মাণের পাশাপাশি রোগীদের যাতায়াতের সুবিধার জন্য দুটি পৃথক গেট তৈরির কথা রয়েছে। হাসপাতালের নির্ধারিত সীমানার মধ্যে থাকা সরকারি জমি টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সেই জমিতে স্থানীয় একটি ক্লাব বেআইনিভাবে দোকানঘর নির্মাণের কাজ চালাচ্ছে বলে দাবি। হাসপাতালের প্রস্তাবিত দুটি গেটের পাশেই দুটি ক্লাব রয়েছে, যার মধ্যে একটির বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ উঠেছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, "হাসপাতালের উন্নয়নের জন্য যে জমি প্রয়োজন, সেখানে এভাবে বাণিজ্যিক নির্মাণ হতে থাকলে আগামীতে বড় বড় অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবা বিঘ্নিত হতে পারে। সরকারি জমিতে এই ধরনের কাজ কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার, জেলা প্রশাসন বা মহকুমা প্রশাসন এই বেআইনি নির্মাণ বন্ধে এবং হাসপাতালের জমি উদ্ধারে কী পদক্ষেপ গ্রহণ করে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের