নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - অবিরাম বৃষ্টির পর বাঁধ ভেঙে বন্যায় বিপর্যস্ত ধূপগুড়ির গধেয়ার খুঁটি এলাকা। ঘরবাড়ি হারিয়ে এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি বাসিন্দারা। তারই মধ্যে নতুন আতঙ্ক জঙ্গলের বন্যপ্রাণীর হানা।
সূত্রের খবর, গত ৪ অক্টোবরের টানা বৃষ্টিতে জলঢাকা নদীর প্রবল স্রোতে ভেঙে যায় গধেয়ার খুঁটির বাঁধ। মুহূর্তে জল ঢুকে পড়ে গ্রামাঞ্চলে। ঘরবাড়ি, জামাকাপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সবই ভেসে যায় বন্যার জলে। এখনও বহু মানুষ অস্থায়ী আশ্রয়ে দিন কাটাচ্ছেন। এই বন্যার ভয়াবহ প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোরুমারা অভয়ারণ্যের একাংশও। নদীর জলবাহিত স্রোতে ভেসে গেছে গন্ডারের মৃতদেহ, আবার কোথাও হরিণ ও বুনো শুয়োর ঢুকে পড়ছে লোকালয়ে।
বন্যার জল কিছুটা কমলেও আতঙ্ক এখনও কাটেনি। শুক্রবার ধূপগুড়ির মধ্য খুট্টিমারি এলাকায় হঠাৎ জঙ্গলের দিক থেকে বেরিয়ে আসে একদল বুনো শুয়োর। স্থানীয়দের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। ঘটনায় আহত হন তিনজন মহিলা ও দুইজন পুরুষ। সকলকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রকৃতির এই দ্বিমুখী বিপর্যয়ে বিপর্যস্ত ধূপগুড়ির মানুষ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের