নিজস্ব প্রতিনিধি , বীরভূম - SIR আতঙ্কে ইলামবাজারে আত্মহত্যা করা ৯৫ বছরের বৃদ্ধ ক্ষিতীশ মজুমদারের পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাদের পাশে থেকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দেন তৃণমূল নেতা।
রাজ্যজুড়ে SIR প্রক্রিয়া শুরু হতেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সেই আতঙ্কেই বীরভূমের ইলামবাজারে আত্মঘাতী হন ক্ষিতীশ মজুমদার, এমনটাই অভিযোগ তার পরিবারের। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের কোরা পাড়ার বাসিন্দা ক্ষিতীশবাবু প্রায় ৩০ বছর আগে পরিবার-সহ বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দীর্ঘদিন ধরেই তিনি ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ভোট দিয়ে আসছিলেন।
কিন্তু সম্প্রতি SIR নিয়ে চর্চা শুরু হওয়ায় স্থানীয়দের কাছ থেকে শুনতে পান ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই আশঙ্কাতেই মানসিক ভাবে ভেঙে পড়েন বৃদ্ধ। বুধবার রাতে মেয়ের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
এই ঘটনার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার বিকেলে মৃত ক্ষিতীশবাবুর পরিবারের সঙ্গে দেখা করতে ইলামবাজারে পৌঁছন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল নেতা আশ্বাস দেন, 'দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন। ভয় পাবেন না, কোনও অন্যায় হতে দেবে না সরকার।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা