নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গরম পড়তেই বাড়ছে ডিহাইড্রেশনের সমস্যা। অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে দ্রুত জল বেরিয়ে যায়। ডায়াবেটিকদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি দেখা দিচ্ছে। চিকিৎসকদের মতে, শরীরে জলের ঘাটতি তৈরি হলে রক্তে শর্করার মাত্রাও বেড়ে যেতে পারে। সেই সঙ্গে ক্লান্তি, দুর্বলতা, হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়ে।
ভারতে ক্রমশ বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার ও মানসিক চাপের কারণে কম বয়সেও বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। গরমকালে তাই ডায়াবেটিকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
গরমে ডায়াবেটিকরা কি ভাবে সুস্থ থাকবেন ?
১) গরমে ডায়াবেটিকদের শরীর থেকে দ্রুত জল বেরিয়ে যায়। তাই তেষ্টা না পেলেও নিয়ম করে পর্যাপ্ত জল খেতে হবে। না হলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
২) অতিরিক্ত গরমে অনেকেই হাঁটাচলা বা ব্যায়াম বন্ধ করে দেন। এতে সুগার নিয়ন্ত্রণে সমস্যা বাড়ে। তাই সন্ধ্যার দিকে হলেও নিয়মিত শরীরচর্চা জরুরি।
৩) ডায়াবেটিকদের হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই দুপুরের রোদ এড়িয়ে চলুন, বাইরে বেরোলে জল, টুপি ও সানগ্লাস সঙ্গে রাখুন।
৪) গরমে পায়ে ঘাম জমে সংক্রমণ বা ঘা হতে পারে। ডায়াবেটিকদের ক্ষেত্রে এই সমস্যা সারতে সময় লাগে বেশি, তাই পা পরিষ্কার ও শুকনো রাখুন।
৫) শরবত, আইসক্রিম, মিষ্টি দই বা চিনিযুক্ত ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের