68e3886b46c05_9a9bbbec-5cae-459c-8e28-059cabdc39a6
অক্টোবর ০৬, ২০২৫ দুপুর ০২:৪৫ IST

ডিজে বক্সের তাণ্ডব চন্দননগরে , প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে

নিজস্ব প্রতিনিধি , হুগলী - ফের বেআইনি ডিজে বক্স বাজানোর ঘটনায় চাঞ্চল্য। গত ৪ অক্টোবর রাত সাড়ে ন’টা নাগাদ দুর্গা প্রতিমা বিসর্জন উপলক্ষে এক শোভাযাত্রায় বাজানো হয় তারস্বরে ডিজে বক্স, যা এলাকায় তাণ্ডব পরিস্থিতি সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, শোভাযাত্রার পিছনে চলছিল চন্দননগর পুরনিগমের মেয়র রাম চক্রবর্তীর গাড়ি, যা ডিজে বক্সের শব্দে ঘেরা ছিল। সাধারণ মানুষ ও পরিবেশকর্মীরা প্রশ্ন তুলেছেন, স্বয়ং মেয়রের সামনেই আইন ভঙ্গ হলে, আইন রক্ষা করবে কে?

সূত্রের খবর, স্থানীয় “বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চ” এই ঘটনার পরদিন, অর্থাৎ ৫ অক্টোবর, চন্দননগর থানার ইনস্পেক্টর ইনচার্জকে হোয়াটসঅ্যাপে বিস্তারিত অভিযোগ জানায়। কিন্তু অভিযোগ, পুলিশ এখনো পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রশাসনের এই নীরবতা ঘটনার জবাবদিহিতা নিয়ে বড় প্রশ্ন তোলে। ঘটনাটি ঘটেছে চন্দননগর স্ট্র্যান্ডে, যেখানে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বেসরকারি ডিজে বা মাইক বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয়রা বলছেন, আইন থাকলেও প্রয়োগ নেই, ফলে নিয়ম ভঙ্গের ঘটনা বারবার ঘটে।

তারস্বরে ডিজে বক্সের আওয়াজের প্রতিবাদে রণক্ষেত্র চন্দননগর 

মঞ্চের সভাপতি সুরজিৎ সেন বলেন, “মেয়রের সামনেই বেআইনি ডিজে বাজানো হয়েছে। এতে সাধারণ মানুষ এবং প্রকৃতির সুরক্ষা প্রশ্নের মুখে। আইন থাকলেও প্রয়োগ না হলে এর ভবিষ্যত মাপা কঠিন।”

সহসভাপতি শুভময় ঘোষাল যোগ করেন, “আমরা বারবার সরকারের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো ফলাফল পাইনি। প্রভাবশালী ব্যক্তিরা আইন ভেঙে ডিজে বাজালে প্রশাসন নীরব থাকে।”

সহসম্পাদক শুভ্রকান্তি সামন্ত বলেন, “চন্দননগর স্ট্র্যান্ড নদী তীরবর্তী সংবেদনশীল এলাকা। এখানে বহু প্রাচীন গাছ আছে, যেখানে পাখি ও অন্যান্য প্রাণীর বাস। নদীর জলেও বিভিন্ন জলজ প্রাণী রয়েছে। এই শব্দতাণ্ডব সবকিছুকে বিপন্ন করছে।”

পাশাপাশি সাধারণ সম্পাদক গৌতম সরকার বলেন, “শুধু দুর্গাপুজো নয়, জগদ্ধাত্রী পুজোর সময়ও এখানে আইন ভঙ্গের ঘটনা ঘটে। আমরা চাই, অবিলম্বে এই ধরনের শব্দতাণ্ডব বন্ধ হোক। মেয়রকেও আমরা লিখিতভাবে আবেদন জানাব।”

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের