নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দিল্লি বিস্ফোরণের পর থেকেই জেলায় জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে প্রশাসন। চলছে পুলিশের নাকা চেকিং। কাঁচড়াপাড়ার বীজপুর থানার উদ্যোগে একাধিক জায়গায় চলছে পুলিশের তল্লাশি অভিযান। সেখানেই আটক করা হয়েছে দুই মদ্যপ গাড়িচালককে।
সূত্রের খবর , আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বাসস্ট্যান্ডে আসা বিভিন্ন যানবাহন থামিয়ে চলছে চেকিং। সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
তল্লাশি চলাকালীন বীজপুর থানার পুলিশ বেপরোয়াভাবে গাড়ি চালানো সহ প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ানোর অভিযোগে বেশ কিছু ব্যক্তিকে পাকড়াও করেছে। ধৃতদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এরপর যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ভয়াবহতা দেখে কেঁপে উঠেছে গোটা দেশ। ঘটনার পর থেকেই দেশজুড়ে সতর্কতার পাশাপাশি কলকাতাতেও জারি হাই এলার্ট। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলা জুড়েও রাত্রে চলছে কড়া নিরাপত্তা। এছাড়াও বিভিন্ন জেলায় জেলায় চলছে পুলিশি তল্লাশি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের