নিজস্ব প্রতিনিধি , হুগলি- ভোরের শান্ত পরিবেশ হঠাৎই রূপ নিল কালো ধোঁয়ায়, আগুনের শিখা গ্রাস করতে শুরু করল গেঞ্জি তৈরির কারখানাকে। হুগলির শ্রীরামপুরে পিয়ারাপুর থানার দিল্লি রোডের পাশে একটি গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছুটে বেরিয়ে আসেন কর্মীরা। খবর যায় দমকলে।
সূত্রের খবর, রবিবার সকালে ঘটে এই অগ্নিকাণ্ড।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬ টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। অবশিষ্ট আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সরানো হয়েছে।

ওই কারখানায় পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় বিনামূল্যে পোশাক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মীদের দাবি, সকালে প্রথম ধোঁয়া দেখা যেতেই সবাই মালিক ও দমকলকে খবর দেন।দমকলের এক আধিকারিক বলেন, “আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দুটি পাম্প বসানো হয়েছে, আশপাশ থেকেও জল এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তদন্ত এগোবে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের