নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ফের দিনেদুপুরে ছিনতাই ধউলি এক্সপ্রেসে। ছিনতাই কারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নীচে পড়ে যায় এক মহিলা। গুরুতর আহত সেই মহিলাকে খড়্গপুর রেল হাসপাতালে ভর্তি করা হয়। দুই ছিনতাই কারীকে ধরে গণধোলাই দেয় এলাকার মানুষজন। পরবর্তীতে পাঁশকুড়ার আরপিএফ পুলিশ এসে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে সুরমা হাজরা নামে এক মহিলা রাউরকেলা যাওয়ার উদ্দেশ্যে ধউলি এক্সপ্রেসে উঠেছিল। সেই ট্রেনে থাকা বছর ২৭, ২৮ শের দুই যুবক সুরমা হাজরার কাছে দুটো ব্যাগ হাতাবার ধান্দায় ছিল। ট্রেনটি পাঁশকুড়ার ভোগপুরের কাছে আসতেই ব্যাগ দুটো নেওয়ার জন্য মহিলাকে ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে নীচে ফেলে দেয় ছিনতাই কারীরা। মহিলার ডানদিকের একটা হাত কেটে বাদ চলে যায়। পরে নিজেদের বাঁচাতে দুই ছিনতাই কারী ট্রেন থেকে কোলাঘাট থানা সংলগ্ন ভোগপুর গ্রামে ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা দুই ছিনতাই কারীকে ধরে গণধোলাই দেয়। তড়িঘড়ি আহত মহিলাকে খড়্গপুর রেল হাসপাতালে ভর্তি করা হয়। পাঁশকুড়ার আরপিএফ পুলিশ দুই ছিনতাই কারীকে গ্রেফতার করে।
ট্রেনে উপস্থিত এক যাত্রী জানিয়েছেন, "অনেকক্ষণ ধরেই ওই দুজনের মহিলার ব্যাগের দিকে নজর ছিল। হঠাৎ করেই দুজন এসে ব্যাগ গুলো নিয়ে পালানোর চেষ্টা করে তবে মহিলা তা না দেওয়ায় মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ট্রেনটি চলন্ত হওয়ায় মহিলার একটা হাত কেটে বাদ হয়ে যায়। তিনি এখন সেখানে চিকিৎসাধীন। পাঁশকুড়ার গ্রামবাসী দুজনকে ধরে আরপিএফ পুলিশের হাতে তুলে দেয়।"
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা