নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দিনদুপুরে ঘটে গেল চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। ২৭ বছর বয়সী যুবক দিনদুপুরে দা দিয়ে আঘাত করে হত্যা করার মতো অভিযোগ উঠেছে। এই হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ হিসেবে নারী সংক্রান্ত দ্বন্ধের কথা জানা গেছে।

সূত্রের খবর, মৃত যুবকের নাম রণজিত সর্দার। শুক্রবার বিকেলে ভয়াবহ হত্যাকাণ্ডটি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘটনায় মূল কারণ নারী সংক্রান্ত দ্বন্দ্ব। নিহত রনজিত সর্দারের সাথে সাধনা বিশ্বাসের অবৈধ সম্পর্ক ছিল। ওইদিন সাধনা বিশ্বাসের স্বামী অমরেশ বিশ্বাস বাড়িতে এসে তার স্ত্রীকে রনজিত সর্দারের সঙ্গে দেখে। রাগ ও ক্রোধে অভিভূত হয়ে তিনি দা দিয়ে আক্রমণ চালান এবং রনজিত সর্দার গুরুতর আহত হন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত অমরেশকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।স্থানীয়রা জানিয়েছেন , দিনে দুপুরে এমন হিংসাত্মক ঘটনা ঘটায় সাধারণ মানুষ আতঙ্কিত। পুলিশ প্রমাণ সংগ্রহ ও আশপাশের এলাকায় নজরদারি বাড়াচ্ছে। তদন্ত শেষে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের