নিজস্ব প্রতিনিধি , বীরভূম - দিন দুপুরে মাঝপথ থেকে ছিনতাই লক্ষাধিক টাকার সোনা। বুধবার করিধ্যা গ্ৰামের মিলনী সংঘ ক্লাবের সামনে দুই বাইক আরোহী এই ছিনতাইয়ের কাজ চালায়। ব্যাগ ভর্তি টাকা সঙ্গে সোনার গহনা সমেত প্রায় ৫০ লক্ষ টাকা চুরি যায় ব্যবসায়ী কৃষ্ণ পালের।
সূত্রের খবর , বুধবার দিনের বেলা বাড়ি থেকে দোকান খোলার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কৃষ্ণ পাল। তার সঙ্গে ছিল সোনার গহনা সমেত টাকা ভর্তি একটি ব্যাগ। মিলনী সংঘ ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাইকে চেপে আসা দুই যুবক। নিজেকে সামলে পরিস্থিতি বুঝে ওঠার আগেই তিনি দেখলেন তার হাতের ব্যাগটি নিয়ে চম্পট দিয়েছে ওই দুই যুবক। বৃদ্ধ কৃষ্ণ পাল সমস্ত ঘটনার লিখিত অভিযোগ জানিয়েছেন সিউড়ি থানায়। রাস্তার সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ পাল জানিয়েছেন,' আমি রোজ যেমন সময় দোকান খুলতে যাই আজও সেই সময়েই যাচ্ছিলাম। আমার ব্যাগে দোকানের সমস্ত সোনার গহনা সঙ্গে নগদ এক থেকে দুই লক্ষ টাকা ছিল। মিলনী সংঘ ক্লাবের সামনে একটি বাইক এসে আমাকে ধাক্কা দেয়। বাইকে দুটো ছেলে ছিল , তারা দুজনেই মুখে মাস্ক পড়া ছিল। আমার ব্যাগটি চুরির উদ্দেশ্যেই তারা এই কাজ করেছে বলে আমার মনে হয়।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের