নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ গ্রেফতার হওয়ার পর রাজনৈতিক মহলে তীব্র তরজা শুরু হয়েছে। এক সময়কার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নিশীথ প্রামাণিক এবার সরাসরি আক্রমণ শানালেন উদয়ন গুহকে। ভিডিও বার্তায় একের পর এক কটাক্ষ করে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বর্তমান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। ফলে উদয়ন গুহের গ্রেফতারকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল।
বুধবার কলকাতার ফুলবাগানের বাসভবন থেকে কোচবিহার পুলিশের হাতে গ্রেফতার হন উদয়ন গুহ। তার গ্রেফতারের পরই ভিডিও বার্তা প্রকাশ করেন বিজেপি নেতা তথা বর্তমান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই ভিডিও বার্তায় নিশীথ প্রামাণিক বলেন, 'কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। এতদিন যে নিজের বাবাকে চোর বলে এসেছে আজ সে নিজেই গ্রেফতার হয়েছে। একটা নয় বহু মামলায়। দিনহাটার মানুষকে যে শান্তিতে থাকতে দেয়নি, অকথ্য অত্যাচার করেছে এই উদয়ন গুহ।'
মন্ত্রী নিশীথ প্রামাণিক আরও বলেন, 'এই উদয়ন গুহ একসময় বিজেপি নেতাদের মিথ্যে কেসে ফাঁসিয়েছিল। গাঁজার কেস দিয়ে পুলিশ গ্রেফতার করেছিল। আর আজকে তারই প্রত্যাবর্তন ঘটেছে। যে যেমন কাজ করেছে তাকে তেমনই ফল ভোগ করতে হয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের