নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ২৬ এর নির্বাচনের দামামা প্রায় বেজেই গেছে বলা চলে। আর সেই লক্ষ্যেই এবার জনসংযোগ জোরদার করতে ধর্মীয় উৎসবকে হাতিয়ার করলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটায় শিবপুজো উপলক্ষ্যে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা ও ব্লক স্তরের একাধিক তৃণমূল নেতা।
দিনহাটা শহরের সংহতি ময়দান থেকে শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। রবিবার বিকেলের এই বর্ণাঢ্য মিছিলে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন একঝাঁক তৃণমূল নেতৃত্ব। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহের পুত্র সায়ন্তন গুহ। দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা ১ নম্বর ব্লক সভাপতি অনন্ত বর্মন এবং শহর ব্লক সভাপতি বিশু ধর-সহ অন্যান্য নেতৃত্ব।
এদিনের কর্মসূচি প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, 'প্রতি বছরের মতো এবারও দিনহাটা সংহতি ময়দানে নিষ্ঠাভরে শিবপুজোর আয়োজন করা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করেই আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছি। যতজন মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল তারা প্রত্যেকেই এসেছে। প্রতিবছরের মতন এই বছরও ১০ হাজার মানুষের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে।'
উল্লেখ্য, দিনহাটা সংহতি ময়দানের এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে গুহ পরিবারের দীর্ঘ ইতিহাস। এক সময় এই মাঠে দীপান্বিতা কালীপুজোর সূচনা করেছিলেন প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহ। তার প্রয়াণের পর সেই পুজোর হাল ধরেন পুত্র উদয়ন গুহ। গত কয়েক বছর ধরে সেই একই স্থানে শিবপুজোর আয়োজন করছেন তিনি।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা