নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা নির্বাচনের প্রচারের মাঝেই উত্তেজনা ছড়াল দিনহাটায়। বিজেপি প্রার্থী অজয় রায়ের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানদের ব্যবহার করে ‘থ্রেট’ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
দিনহাটায় বিজেপি প্রার্থী অজয় রায়। বৃহস্পতিবার তিনি দিনহাটা শহরের ১২ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় ওই এলাকায়ই নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রানা বণিক। অভিযোগ, সেই সময় তাকে লক্ষ্য করে কটূক্তি করেন বিজেপি প্রার্থী। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে বলে দাবি তৃণমূল কর্মীর। অভিযোগ, অজয় রায়ের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বন্দুক উঁচিয়ে তেড়ে আসেন এবং রানা বণিককে প্রাণনাশের হুমকি দেন।
তৃণমূল কর্মী রানা বণিকের অভিযোগ, ' একজন প্রার্থী কিভাবে বন্দুক পেল? আমি বাড়ি ফিরছিলাম আমার মতন সেই সময় হঠাৎ করেই আমাকে বন্দুক দেখিয়ে হুমকি দিতে থাকে। বিগত ৪-৫ দিন ধরে আমাকে এরম ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এখন আমার যদি কিছু হয়ে যায় তার দায় সম্পূর্ণ ভাবে বিজেপির ওপর যাবে। আমাকে সুরক্ষা কে দেবে এখন? এর আগেও একাধিকবার অভিযোগ জানানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি।'
পাল্টা বিজেপি প্রার্থী অজয় রায়ের বক্তব্য, ' উনি সকালে মর্নিং ওয়াকে গেছিলেন সেই সময় আমি মন্দিরে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি রানা বণিক তার লোকজনকে নিয়ে একজন বয়স্ক মানুষকে মারধর করছে। তখন আমি সেটা ঠেকাতে গেলে আমাকে গালিগালাজ করে। যেহেতু আমার সঙ্গে তখন নিরাপত্তারক্ষী ছিল তাই তারা সামনে এসে বিষয়টা আটকেছিল। আর কিছুই না।' যদিও এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের