নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ফের রক্তাক্ত দিনহাটা। মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের এক নেতাকে গুলি করে খুন করার অভিযোগ উঠছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন তৃণমূল নেতা মিঠুন রাজভর। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
মঙ্গলবার রাত প্রায় নটা নাগাদ নিজের বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন। সেই সময় আচমকাই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। অভিযোগ, খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। এরপরেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। স্থানীয়রা দ্রুত পরিবারকে খবর দিলে তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকেরা জানান, তার মুখে গুলি লাগায় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। অবস্থা খুবই আশঙ্কাজনক। এরপর তাকে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তৃণমূল নেতা। তবে হামলার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
ঘটনার তদন্তে নেমে এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। যদিও পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত গুলি চালানোর কোনও স্পষ্ট প্রমাণ মেলেনি। তবে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা। ব্যক্তিগত কারণ নাকি রাজনৈতিক প্রতিহিংসা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের