69206d9753a11_70d21580-7186-4902-ba3b-52421185f1d6
নভেম্বর ২১, ২০২৫ বিকাল ০৭:৫৭ IST

দিনমজুরকে চোর অপবাদ দিয়ে দফায় দফায় মারধর , গুলি করে খুনের চেষ্টা তৃণমূল নেতার

নিজস্ব প্রতিনিধি , নদীয়া  - দিনমজুরকে চোর অপবাদ দিয়ে দফায় দফায় মারধর আর গুলি করে মারার হুমকি। অপমান, ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। বর্তমানে তিনি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। ঘটনায় তৃণমূল নেতার নাম জড়াতেই উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

স্থানীয় সূত্রের খবর, শান্তিপুর থানার বাসিন্দা অনুপ দেবনাথ পেশায় দিনমজুর। ওই এলাকার তৃণমূল নেতা সোনা ঘোষের বাড়িতে কয়েক মাস ধরে কাজ করতেন তিনি। গত মঙ্গলবার অনুপ দেবনাথ পাঁচিল করার জন্য বাগান পরিষ্কার করছিল। ঘটনাস্থলে উপস্থিত সোনা ঘোষ তার আঙ্গুলের একটি হীরের আংটি খুলে অনুপকে কাজে সাহায্য করছিল। কিন্তু কাজ শেষ হওয়ার পর সেই আংটি নিতে ভুলে যায়। তারপর মনে পড়লে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করেও সেই আংটি আর সে পায়না। পরে ওই অনুপ দেবনাথকে আংটির কথা জিজ্ঞাসা করলে জানায় সে কোন কিছুই সেখানে পায়নি। পরের দিন সোনা ঘোষের সঙ্গে দেখা করার কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য কলকাতায় চিকিৎসা করাতে চলে যায় সে। সোনা ঘোষ তা জানতে পেরে  শান্তিপুর স্টেশনে অনুপকে মারধর করে। অপমান, ভয়ে অনুপ দেবনাথ শুক্রবার সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে সে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

অনুপ দেবনাথের স্ত্রী অঞ্জনা দেবনাথ জানিয়েছেন, "আমার স্বামী কলকাতায় চিকিৎসা করাতে গিয়েছিল। শান্তিপুর স্টেশনে নামতেই সোনা ঘোষের ভাই আর ম্যানেজার তাকে স্টেশনে মারতে শুরু করে। বাড়িতেও এসেছিল খোঁজ করতে আমি বললাম এখনও বাড়ি ফেরেনি তারপরই ওরা স্টেশনে যায়। এলাকায় সোনা ঘোষের যথেষ্ট দাপট রয়েছে। তিনি হুমকি দেয় তাদের ছেলেকে গুলি করে মেরে রেল লাইনে ফেলে দেবে। আমার স্বামী নির্দোষ। ওরা সবার সামনে আমার স্বামীকে অপমান করে তাই আমার স্বামী আত্মহত্যা করেছে। আমি সোনা ঘোষের শাস্তি চাই। "

তৃণমূল নেতা সোনা ঘোষ জানিয়েছেন, "অনুপ দেবনাথের পরিবার আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। কাজের জায়গায় আমি আর অনুপ ছাড়া আর কেউ ছিলনা তাহলে আংটি কে নেবে ? আমি কারুর নামে কোনো অপবাদ দিই নি। আমি শুধুমাত্র তাকে জিজ্ঞাসা করেছিলাম আংটিটি সে পেয়েছে কিনা। আর গুলি মারার কথা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি চাইলে ওর বিরুদ্ধে অনেক আগেই আইনত ব্যবস্থা নিতে পারতাম।"

শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস জানিয়েছেন, "সোনা ঘোষ আমার ওয়ার্ডের তৃণমূলের কনভেনার। তবে অনুপ দেবনাথের পরিবার যে অভিযোগ তুলছে তা পুরোটা সত্য নয়। যতদূর আমি জানি সোনা মিথ্যা কথা বলবে না। এবার অনেকে বলছে সোনা আমার দলের লোক বলে আমি ওকে সমর্থন করছি। কিন্তু এটার সাথে রাজনৈতিক বিষয় কোনোভাবে যুক্ত নয়। আমি যেটুকু খবর পেয়েছি পুরো ঘটনার মীমাংসা করে হয়ে গেছে ।

বিরোধী দলের বিজেপি নেতা সোমনাথ কর জানিয়েছেন, "তৃণমূলের নেতারা দাপট দেখিয়ে সাধারণ মানুষকে আতঙ্কে রাখছে। তৃণমূল আমলে এইসব ঘটনা খুবই স্বাভাবিক চিত্র। শুধু শান্তিপুর নয় গোটা রাজ্যটা সমাজ বিরোধীদের আস্তানায় পরিণত হয়েছে। যদি প্রশাসন এর সঠিক ব্যাবস্থা না নেয় তাহলে আমরা দোষীদের শাস্তি দেব।"

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের