নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন এক পুলিশকর্তা। ফেরার সেই পথই হয়ে উঠল মৃত্যুফাঁদ। কুয়াশাচ্ছন্ন রাতের অন্ধকারে প্রাণ গেল এক সদ্য মধ্যবয়সী পুলিশ আধিকারিকের জীবন। দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন কলকাতা পুলিশের এএসআই শাহবুদ্দিন বিশ্বাস।
বৃহস্পতিবার রাতে ডিউটি শেষ করে কলকাতার বডিগার্ড লাইনের কোয়ার্টারে ফিরছিলেন ৪৫ বছরের এএসআই শাহবুদ্দিন বিশ্বাস। তিনি ভাঙড় ডিভিশনের ডিসি দফতরে দায়িত্বে ছিলেন। জানা যায়, বৈরামপুরের কাছে বাইক চালিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি ট্রাক আচমকাই ধাক্কা মারে তার বাইকে। কুয়াশার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাইকে। ধাক্কার তীব্রতায় রাস্তায় ছিটকে পড়েন শাহবুদ্দিন।
এরপর ঘাতক ট্রাকের চাকা পুলিশ আধিকারিকের কোমরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশের এএসআই অফিসারের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিসি সৈকত ঘোষ-সহ ভাঙড় ডিভিশনের ঊর্ধ্বতন পুলিশ কর্তারা। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক। তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার জেরে বাসন্তী হাইওয়েতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়লেও, পুলিশ দ্রুত দেহ উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের