নিজস্ব প্রতিনিধি , হুগলী - যেখানে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন, ডিভিসি জল ছেড়ে বাংলাকে ভাসাতে চাইছে, ঠিক সেই সময় বন্যার যন্ত্রণা ও মানুষের আর্তনাদ উঠে এল দুর্গাপুজোর কার্নিভালের থিমে। খানাকুল ঘোষপুর সার্বজনীন দুর্গাপূজা এবার মায়ের কাছে প্রার্থনা করেছে বন্যার প্লাবন থেকে মুক্তি দাও মা।
সূত্রের খবর, শনিবার একাধিক জেলায় অনুষ্ঠিত হয় দুর্গাপুজো কার্নিভাল। বিভিন্ন পুজো তাদের নিজেদের মতন করে তাদের ভাবনা ফুটিয়ে তুলেছে কার্নিভালে। সব পুজো কমিটির মধ্যেও ব্যতিক্রমী চিত্র দেখা গেল খানাকুল ঘোষপুর সার্বজনীন দুর্গাপুজোর কার্নিভাল থিমে। ডিভিসির জলছাড়ার কারণে প্রতি বছর হুগলীর আরামবাগ ও খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। গত কয়েক দিনের বৃষ্টির পর ফের ডিভিসি জল ছাড়তে শুরু করেছে প্রায় ৬৫ হাজার কিউসেক। শুক্রবার থেকে জল ছাড়ার পর ইতিমধ্যেই খানাকুলের একাধিক গ্রাম জলের তলায় চলে গিয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সেই বাস্তব যন্ত্রণা ও ক্ষোভই এই বছর ফুটে উঠেছে দুর্গাপুজোর কার্নিভালের থিমে। ঘোষপুর সার্বজনীন দুর্গাপূজার উদ্যোক্তারা তাদের ট্যাবলোর মাধ্যমে তুলে ধরেছেন প্লাবনের ভয়াবহ চিত্র মানুষজনের বন্যা-পীড়িত অবস্থা, ঘরবাড়ি ভেসে যাওয়া, ত্রাণ বিতরণের দৃশ্য, এবং শেষ পর্যন্ত মা দুর্গার কাছে মুক্তির প্রার্থনা। হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে উদ্যোক্তারা কার্নিভালের পথে হাঁটেন, যেন মায়ের কাছে তাদের আর্তি পৌঁছে যায়।
ব্যতিক্রমী এই ভাবনা প্রসঙ্গে পুজোর সম্পাদক শেখ হায়দার আলী জানান, ' প্রতি বছর ডিভিসির জল ছাড়লে খানাকুল প্লাবিত হয়। চাষের সময় জল মেলে না, অথচ উৎসবের সময় এই অতিরিক্ত জলে ভেসে যায় মানুষের ঘরবাড়ি। তাই আমরা এই যন্ত্রণা ও প্রতিবাদ থিমের মাধ্যমে প্রকাশ করেছি। মা দুর্গার কাছে একটাই প্রার্থনা এবার যেন সবাই রক্ষা পায়।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের