নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ- ডিভোর্স মানেই দুঃখ? মুর্শিদাবাদের এক যুবক দেখালেন অন্য ছবি। স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর তিনি বেছে নিলেন অভিনব উদযাপনের পথ।সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।
সূত্রের খবর, দু’বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু স্ত্রীর মা বা শাশুড়ির প্রভাবে চলতে শুরু করে অশান্তি। মানসিক হেনস্থা, অযৌক্তিক শর্ত। এসব মানতে পারেননি যুবক। দুই বছরে একাধিকবার বসে সালিশি সভা।রবিবার রাতে মিউচুয়াল ডিভোর্স হয় ওই যুবকের। তারপরেই বাড়ির সামনে বালতি বালতি দুধ ঢেলে স্নান করলেন তিনি। এমন দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা।
অভিযোগ, স্ত্রী ও শাশুড়ি দাবি করতেন, তিনি যেন নিজের পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ না রাখেন। এসব শর্ত না মানায় অশান্তি বাড়তেই থাকে। অবশেষে মিউচুয়াল ডিভোর্সের সিদ্ধান্ত নেন দুপক্ষ।
ডিভোর্সের পরই যুবকের এই দুধ স্নানের কাণ্ড দেখে সকলে অবাক। তাঁর বক্তব্য,“ভালবাসা ছিল, কিন্তু সংসার টেকেনি।
তাই নতুন জীবনের শুরুতে আলাদা ভাবে উদযাপন করলাম।”
বিশেষজ্ঞদের মতে, বিয়ে ভাঙার ঘটনা ক্রমশ বাড়ছে। পারিবারিক অশান্তি, মানসিক চাপ সব মিলিয়ে বিবাহ বিচ্ছেদের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে মুর্শিদাবাদের হরিহরপাড়ার এই যুবকের উদযাপন নিঃসন্দেহে চমকে দিল সকলকে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের