নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - সোমবার নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই রাজ্য রাজনীতিতে কার্যত ঝড় তুললেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজের শক্তি প্রদর্শনের হুঁশিয়ারি দিলেন হুমায়ূন কবীর। পাশাপাশি, সম্ভাব্য জোট-ফর্মুলা প্রকাশ করে শাসকদল, বিজেপি এবং বিরোধী শিবির সকলকেই স্পষ্ট বার্তা দিলেন তিনি।
শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরে সভাস্থল পরিদর্শনের পর হুমায়ুন কবীর জানান, মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভা আসনের মধ্যে ৯টিতে তিনি নিজে প্রার্থী হবেন। একই সঙ্গে কংগ্রেস চাইলে আরও ৯টি আসন ছাড়তে তিনি প্রস্তুত বলেও জানান। তার প্রস্তাবিত জোট-ফর্মুলা অনুযায়ী, সিপিএমকে ৩টি এবং আইএসএফকে ১টি আসন ছাড়া হতে পারে। তবে এই ফর্মুলা না মানলে তৃণমূলকে হারানো ও বিজেপিকে রুখতে তিনি একাই লড়াইয়ে নামবেন বলে হুঁশিয়ারি দেন।
এর আগেও হুমায়ুন কবীর জানিয়েছিলেন, সোমবার আনুষ্ঠানিকভাবে তার নতুন দলের ঘোষণা হবে। তার কথায়, '২০২৬ সালের লক্ষ্য সামনে রেখে এই দল গঠিত হবে। আমার একটাই মিশন গোটা রাজ্যের প্রশাসনের কাছে বা শাসকদলের কাছে বার্তা তারা যে একচেটিয়া তিন তিন বার মুখ্যমন্ত্রী হয়েছে, মানুষের সঙ্গে যে ছল-চাতুরি, তোলাবাজি, দুর্নীতি, চাকরি বিক্রি করা সমস্ত কিছুর জবাব ওইদিন ওখান থেকে দেওয়া হবে শাসক দলকে।'
এদিন আরও এক ধাপ এগিয়ে তিনি জানান, 'শুধু ৯০ নয় তার লক্ষ্য এখন ১০০ আসন।' সভা থেকে মুসলিম সমাজের উদ্দেশ্যে আবেদন জানিয়ে হুমায়ুন কবীর বলেন, ' ২০২৬-এর বিধানসভায় আমাদের পার্টিকে দু'হাত তুলে দোয়া করতে হবে, আশীর্বাদ করতে হবে। ১০০টা সিট আমাকে দিতে হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের