নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মহল। তৃণমূল বিজেপির মধ্যে বচসা , দ্বৈরথ বাড়ছে। এবার দলীয় পতাকা লাগানো নিয়ে আসানসোলে চরম বচসা দুই পক্ষের। ঘটনায় গুরুতর আহত হয়েছে এক বিজেপি কর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে।

সূত্রের খবর , ঘটনাটি পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুর এলাকায়। একসময় হাতাহাতিতে পৌঁছালে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। বিক্ষোভের জেরে বেশ কয়েকঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায় ওই রাস্তায়। বিজেপির তরফে অভিযোগ , তৃণমূল নেতা ভোলা সিংহ-সহ তার দলবল নিয়ে হঠাৎ এসে তাদের কর্মীদের মারধর করে।

বিজেপি নেতা অরিজিৎ রায় বলেন , "এই কর্মসূচি আগামী ৫ তারিখের কল্যাণেশ্বরী থেকে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচির প্রস্তুতির অংশ ছিল। পুলিশকে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর আমাদের তরফে আহত কর্মীকে হাসপাতালে নিয়ে যাই। সালানপুরে বারাবনির বিধায়কের নেতৃত্বে নিয়মিত গুণ্ডারাজ চলছে। এটা চলতে দেওয়া যাবে না। খুব শীঘ্রই এই গুণ্ডারাজ বন্ধ করতে হবে। আমরা এরপর আরও বড় আন্দোলনে নামব।"

তৃণমূল নেতৃত্ব ভোলা সিংহ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন , "সালানপুর ব্লকে বিজেপির দুটি গোষ্ঠী নিজেদের মধ্যে মারপিট করে অশান্তি সৃষ্টি করছে আর দোষ চাপাচ্ছে তৃণমূলের দিকে। আসলে ভোট এগিয়ে এসেছে তো এখন তৃণমূলের বিরুদ্ধে এমন অভিযোগ আরও আসবে।কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাবে না। এই অভিযোগেরও কোনো প্রমাণ নেই। আমরা উন্নয়নে বিশ্বাসী, অশান্তিতে নয়। ভোটেই সব প্রমাণ পাওয়া যাবে।"
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা