নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সিপিআইএম লিবারেশনের ১৬ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় ধুবুলিয়ায়। রবিবার অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে উপস্থিত হন সিপিআইএম এর সমস্ত কর্মী সমর্থকেরা। এদিন কেন্দ্রীয় জনবিরোধী নীতি সহ রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় তারা।
সূত্রের খবর , রবিবার সকাল ১১টা নাগাদ ধুবুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাকক্ষে শুরু হয় সিপিআইএম লিবারেশনের ১৬তম নদীয়া জেলা সম্মেলন। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিমালা সহ রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সুর চড়িয়ে শুরু হয় এই সম্মেলন। এদিন সম্মেলনের সূচনা হয় দলের পতাকা উত্তোলনের মাধ্যমে। ধুবুলিয়া এলাকার বর্ষীয়ান পার্টি নেতা জয় কৃষ্ণ পোদ্দার পতাকা উত্তোলন করেন। এরপর শহীদ বেদিতে মাল্যদান সহ শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কার্তিক পাল , রাজ্য কমিটির সদস্য সহ সম্মেলনের পর্যবেক্ষক সজল অধিকারী , নদীয়া জেলা কমিটির সম্পাদক জয়তু দেশমুখ , AICCTU - র রাজ্য সম্পাদক , পার্টির রাজ্য কমিটির সদস্য বাসুদেব বসু সহ জেলা ও রাজ্যের বিভিন্ন স্তরের নেতৃত্ব এমনকি গণসংগঠনের প্রতিনিধিরা। পতাকা উত্তোলন সহ শহীদ স্মরণ পর্বের পর মূল মঞ্চে তিন সদস্যের সভাপতি মণ্ডলী গঠনের মাধ্যমে সম্মেলনের কাজ শুরু হয়। এরপর গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের কর্মসূচি এগোতে থাকে।
সম্মেলনে পর্যবেক্ষক সজল অধিকারী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ রাজ্যের প্রশাসনিক অব্যবস্থা নিয়ে বিশদে বক্তব্য রাখেন। এরপর জেলা সম্পাদক জয়তু দেশমুখ বিগত সময়ের পার্টির কর্মসূচি সহ সাংগঠনিক কার্যকলাপ নিয়ে বিস্তারিত প্রতিবেদন পেশ করেন। যা নিয়ে সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা সক্রিয়ভাবে আলোচনা শুরু করেন। সিপিআইএম লিবারেশনের এই সম্মেলন শুধু সাংগঠনিক মূল্যায়নের ক্ষেত্রেই নয় , রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকারের মঞ্চ হিসেবেও চিহ্নিত হয়ে উঠেছে বলে মনে করছেন উপস্থিত নেতৃবৃন্দ।
সিপিআইএম দলেরই একজন কর্মী এপ্রসঙ্গে জানান , ''আমরা আজ ১৬ তম সম্মেলনে উপস্থিত হয়েছি। আমাদের সভায় নানারকম বিষয় নিয়ে আলোচনা হয়। যার মধ্যে এসআইআর অন্যতম। সারা দেশে এসআইআর নিয়ে যা চলছে তাই নিয়েও আলোচনা হয় আমাদের সভায়। আমরা যাতে আমাদের দেশটাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারি সেসম্পর্কেও আমাদের সমস্ত নেতারা বক্তৃতার মাধ্যমে বার্তা প্রদান করেন।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের