নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দোলের রঙ মুছতে গঙ্গাস্নান, আর সেখানেই ঘটল অঘটন। ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমে একসঙ্গে নিখোঁজ চার যুবক - যুবতী। রাতভর তল্লাশির পরেও মেলেনি সন্ধান। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে। দোল খেলা শেষে ৫-৬ জন বন্ধু মিলে স্নান করতে যান। তাদের মধ্যে দুই যুবক ও বছর কুড়ির এক যুবতী গঙ্গায় নামে। সাঁতার কাটতে কাটতে ঘাট থেকে কিছুটা দূরে যেতেই তারা জলে তলিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। সে সময় গঙ্গাপাড়ে বসে ছিলেন সৌরভ সরকার নামে আর এক যুবক। তিনজনকে বিপদে পড়তে দেখে তিনিও ঝাঁপ দেন গঙ্গায়। কিন্তু কাউকেই উদ্ধার করতে না পেরে তিনিও তলিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার বিশাল পুলিশবাহিনী। ডুবুরি নামিয়ে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হয় কিন্তু কারোর সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তার অভিযোগ, ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের