নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ডোমজুড়ে চরম উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে ভাঙচুরের পর আগুন লাগানোর অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে ওই পার্টি অফিসকে কেন্দ্র করে তোলাবাজি ও নানা বেআইনি কাজ চলত। সেই ক্ষোভ থেকেই এই অগ্নিসংযোগের ঘটনা বলে অভিযোগ।
বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রথমে অফিসে ভাঙচুর চালায়। এরপর আসবাবপত্র নষ্ট করে পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই আগুনে দাউদাউ করে জ্বলতে থাকে গোটা ভবন। স্থানীয়দের অভিযোগ, ওই পার্টি অফিস থেকেই এলাকায় তোলাবাজি চালানো হত। দোকানদারদের কাছ থেকে বিদ্যুতের বিলের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হতো বলেও অভিযোগ তাদের।
এছাড়া, ওই পার্টি অফিসকে কেন্দ্র করে বিভিন্ন বেআইনি কার্যকলাপ চলত বলেও দাবি করেছেন এলাকাবাসীর একাংশ। বাসিন্দাদের আরও দাবি, অতীতে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সেই দীর্ঘদিনের ক্ষোভই বুধবারের ঘটনায় বিস্ফোরিত হয়েছে বলে তাদের বক্তব্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। পরে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের