নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভোটের ঠিক আগের মুহূর্তে বড়সড় রাজনৈতিক ধাক্কা খেল শাসকদল। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে জলঙ্গির প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাক মণ্ডল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করলেন। বুধবার রাতে নিজের বিধায়ক কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
দলত্যাগের পেছনে একাধিক কারণ তুলে ধরেন রাজ্জাক মণ্ডল। জলঙ্গিতে প্রার্থী না করা নিয়ে তার সরাসরি ক্ষোভ না থাকলেও, দলের শীর্ষ নেতৃত্বের মন্তব্য তাকে গভীরভাবে আঘাত করেছে বলে জানান। তিনি বলেন, ' আমার দুঃখ একটাই, দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে জলঙ্গির সাদিখাঁরদিয়াড়ে অনুষ্ঠিত জনসভায় বলেছেন, আমার নামে অস্বচ্ছতার অভিযোগ রয়েছে, সেই কারণে আমাকে টিকিট দেওয়া হয়নি। এই মন্তব্য আমার ৪৩ বছরের রাজনৈতিক জীবনকে কলুষিত করেছে।'
একইসঙ্গে রানিনগরের প্রার্থী সৌমিক হোসেনকে নিশানা করে রাজ্জাক অভিযোগ করেন, ডোমকল মহকুমায় নিজের প্রভাব বাড়ানোর লক্ষ্যেই বিভিন্ন কেন্দ্রে বহিরাগত প্রার্থী দাঁড় করানো হয়েছে। তার দাবি, এই সিদ্ধান্তের ফলেই ডোমকল মহকুমার তিনটি আসনেই তৃণমূলের পরাজয় অনিবার্য।
তবে দল ছাড়লেও রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন না রাজ্জাক মণ্ডল। তিনি স্পষ্ট জানান, আপাতত কোনও দলে যোগ দিচ্ছেন না, বরং সাধারণ ভোটার হিসেবেই নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভবিষ্যতে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিতও দেন তিনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের