নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ডোমকলের বোমা বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণের ঘটনা। রেজিনগরে ভয়াবহ বিস্ফোরণে জখম তিনজন। গভীর রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে রেজিনগর থানার মির্জাপুরের ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, রাতে ফাঁকা মাঠের এক বাঁশবাগানে তিনজন বোমা বাঁধছিলেন। আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আতঙ্কে বেরিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ। ঘটনাস্থলে চারিদিকে রক্তের দাগ ছড়িয়ে দেখতে পাওয়া যায়। তবে বিস্ফোরণে আহতদের কাউকেই সেখানে পাওয়া যায়নি।
ঘটনায় ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এলাকায় আরও বোমা মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। আশপাশের বাঁশবাগান থেকেও উদ্ধার হয়েছে একাধিক তাজা বোমা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের