নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - সরকারি পরিষেবা পৌঁছে যাবে এবার মানুষের দোরগোড়ায়। সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে এক ছাতার তলায় সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’। বিজেপি সরকার গঠনের পর এই প্রথম এমন বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে রাজ্য ও কেন্দ্র দুই সরকারের একাধিক জনমুখী প্রকল্পের পরিষেবা মিলবে সরাসরি। কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে, নন্দীগ্রামের একটি শিবির থেকে।
সোমবার থেকে টানা তিনদিন রাজ্যের প্রতিটি ব্লকে চলবে ‘জনকল্যাণ শিবির’। এই বিশেষ কর্মসূচির লক্ষ্য, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের প্রশাসনিক জটিলতা দূর করা এবং পরিষেবাকে আরও সহজলভ্য করে তোলা। রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত এই শিবিরগুলিতে উপস্থিত থাকবেন মন্ত্রী, বিধায়ক এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রায় ৫৫ ধরনের সরকারি পরিষেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে। ফলে বিভিন্ন দফতরে ঘুরে বেড়ানোর প্রয়োজন অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে অন্নপূর্ণা যোজনা এবং আয়ুষ্মান ভারত প্রকল্পকে ঘিরে। এই দুই প্রকল্পে নতুন করে আবেদন, নথি জমা এবং তথ্য সংশোধনের সুযোগ থাকবে। পাশাপাশি যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, পিএম কিষান যোজনা-সহ একাধিক কেন্দ্র ও রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্পের জন্যও নাম নথিভুক্ত করা যাবে। শুধু প্রকল্পে আবেদনই নয়, আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ নথিতে কোনও ভুল থাকলে তা সংশোধনের ব্যবস্থাও থাকবে শিবিরে।
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...