নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ড্রেনের ওপর কংক্রিটের স্লাব ভাঙাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল বারাসাত পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে। অভিযোগ , দীর্ঘদিন ধরে তৃণমুল কর্মী আলি হোসেন তার বাড়ির সামনের ড্রেনের স্লাব ভেঙে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ জানাচ্ছিলেন। শুক্রবার তারই দলের ছেলেরা চড়াও হয় তার উপর।
সূত্রের খবর , শুক্রবার সকালে মহেশ্বরপুর এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তাক্ত অবস্থায় আহত হলেন স্থানীয় তৃণমূল কর্মী আলি হোসেন। অভিযোগ , দীর্ঘদিন ধরে আলি হোসেন তার বাড়ির সামনে ড্রেনের ওপরের স্লাব ভেঙে যাওয়ায় প্রতিবাদ জানাচ্ছিলেন। এদিন সকালে ফের একটি গাড়ি এসে তার বাড়ির সামনের স্লাব ভেঙে দেয়। তখনই তিনি আপত্তি জানালে হঠাৎই তারই দলের কয়েকজন নেতাকর্মী তার উপর চড়াও হয়। এরপর তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়।
ঘটনায় গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত আলি হোসেনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বারাসাত হাসপাতালে ভর্তি করেন। এনিয়ে স্থানীয় মানুষেরা তীব্র প্রতিবাদ জানান। তাদের অভিযোগ , ২১ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি রামপ্রসাদ মিত্রের অনুগামীরা এই হামলায় যুক্ত। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা কুতুবুদ্দিন আলি এপ্রসঙ্গে জানান , ''তৃণমুল কর্মী আলি হোসেন তার বাড়ির সামনের স্লাব ভেঙে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ জানান। শুক্রবার এই ঘটনা তীব্র অকার ধারণ করে। তার দলের লোকেরাই তার উপর চড়াও হয়। তাকে মারধরও করা হয়। এরপর আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। বর্তমাসে সে চিকিৎসাধীন। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা ঘটনাটি খতিয়ে দেখছেন।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের